1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

রামপাল সদর ইউনিয়নের যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি –
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট রামপালে সদর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলাম যুব বিভাগের আয়োজনে ইসলামী রেনেসাঁর কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ২২ রমজান ২৩ মার্চ রবিবার বিকাল ৪ টার সময় শ্রীফলতলা পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়নের যুক বিভাগের সভাপতি মোঃ সাব্বির রহমান ও সঞ্চালনা করেন বাংলাদেশ জামাত ইসলামের সদর ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামাত ইসলামের বাগেরহাট জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য এ্যাড. মাওঃ শেখ আঃ ওয়াদুদ।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামাত ইসলামের বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ ইকবাল হোসাইন।
আর উপস্থিত ছিলেন – রামপাল উপজেলার যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান ও রামপাল সদর ইউনিয়নের সেক্রেটারি মোঃ সেরোয়ান শেখ, হাফেজ মাওলানা ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশ ১৯৭১ সালে যুবকদের হাত ধরে স্বাধীনতা অর্জন করে এবং ২৪ শে স্বৈরাচারী সরকারের পতন যুবকদের হাত ধরে নতুন স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ জামাত ইসলাম একটি পরিপূর্ণ মানুষ হিসেবে এবং ইসলামের আদর্শে গড়ে তোলেন। সকল যুবককে একসাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন ওয়ার্ল্ড থেকে যুবকরা উপস্থিত থাকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK