1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপাল কলেজে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত
বাগেরহাটের রামপাল সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৩৬ জুলাই ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার(১৩ জানুয়ারি) দুপুরে রামপাল সরকারি কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ব্যবস্থা বিভাগের প্রভাষক মোঃ রবিউল ইসলাম, শরীর চর্চা বিভাগের শিক্ষক তাওহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলাইমান হোসেন আরাফাত, তায়েব নুর, মিম বিল্লাহ, রামপাল কলেজের শিক্ষার্থী জহির রায়হান রতন, প্রত্যাশা অধিকারী।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের খালিদ হাসান নোমান, তরিকুল ইসলাম, নাঈম আশিক, রিয়াদ, আজাদএবং উপজেলা পর্যায়ের সবুজ, মামুন, তালিম, জিহাদী, আশিক ফারাজি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে ছাত্র নেতৃবৃন্দরা বলেন, এদেশের হাজার হাজার মানুষ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে স্বৈরাচার ও ফ্যসিষ্ট শাসক হাসিনার পতন ঘটিয়েছে। সমাজের সর্বস্তরের বৈষম্য দূর করতে ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৫ আগস্টের পর আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। দেশের সকল সেক্টরে খুনি হাসিনা বৈষম্য সৃষ্টি করেছিল। আমরা আর কোথাও বৈষম্যের শিকার হতে চাইনা। আমাদের দাবি সকল পর্যায়ে সংস্কারের পর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক-যে নির্বাচনে একজন ভোটার তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। রাষ্ট্র সংস্কারের আগে আমরা কোন নির্বাচন চাইনা।
এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK