1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

রামপালে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী শিক্ষার্থী বিদ্যালয়ের এক ছাত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিউর রহমান ওই ছাত্রীকে প্রাইভেট না পড়ানোর কারণে দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এর আগে স্টিলের স্কেল দিয়ে আঘাতেরও অভিযোগ রয়েছে। এমনকি এ ঘটনার ছবি শিক্ষার্থীর পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পাঠালেও কোনো প্রতিকার মেলেনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বলেন, “একবার ভুক্তভোগীর বাবা মোবাইল ফোনে আঘাতের ছবিসহ অভিযোগ করেছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাটি নিয়ে আমাকে কিছু জানানো হয়নি।” অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক অলিউর রহমান সব অভিযোগ অস্বীকার করেছেন।
তবে শিক্ষার্থীর অভিভাবক জানান, অভিযোগ দায়েরের পর অভিযুক্ত শিক্ষক তার বাড়িতে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন।
এ প্রসঙ্গে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বেশ কয়েকজন অভিভাবক জানান, এ ধরনের অভিযোগ নতুন নয়। শিক্ষক অলিউর রহমান প্রায়ই কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ ও নির্যাতন করে থাকেন। তারা এই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK