1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে সুন্দরবন হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু: কার্যক্রম সিলগালা করে বন্ধ ঘোষণা

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৮ বার পঠিত
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারে অবস্থিত সুন্দরবন (প্রা.) হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আরও এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে অপারেশনের এক ঘণ্টার মধ্যেই মারা যান ছোট নবাবপুর গ্রামের বাসিন্দা ফেরদৌস মোল্লার স্ত্রী তানিমা বেগম (২০)।
স্বজনদের অভিযোগ, কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অনভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অপারেশন চালানো হয়। অপারেশন থিয়েটারে যাওয়ার পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তানিমা। পরে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের অপারেশন কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ ঘোষণা করেন রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল। তিনি জানান, হাসপাতালে সরকার নির্ধারিত যন্ত্রপাতি ও জনবল ছিল না। অপারেশন থিয়েটারে ছিল না প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা, অকেজো ছিল এ্যানেসথেসিয়া যন্ত্রপাতি। এমনকি কোনো এমবিবিএস চিকিৎসকও উপস্থিত ছিলেন না।
স্বাস্থ্য অধিদপ্তরের ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, সিজারিয়ান অপারেশনের সময় এমবিবিএস সার্জনের সহকারী এবং স্বীকৃত এনেস্থেশিওলজিস্ট থাকা বাধ্যতামূলক। অথচ সুন্দরবন হাসপাতালে এসবের কিছুই মানা হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, এই হাসপাতালটিতে এর আগেও অন্তত ১৫ জন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করছেন, কতিপয় প্রভাবশালী মহল ও সুবিধাবাদী সাংবাদিকদের ম্যানেজ করে এতদিন ধরে এসব অনিয়ম চালিয়ে এসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে হাসপাতালে যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের পরিচালক নাজমুল হাসান রিয়াজের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
রামপালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষে খালিদ হাসান নোমান বলেন, “বেসরকারি হাসপাতালের অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, “একজন প্রসূতির মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। হাসপাতালের পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর অনিয়ম ধরা পড়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সচেতন মহলের দাবি, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে অবিলম্বে নীতিমালা অনুযায়ী পুনর্মূল্যায়ন ও লাইসেন্স যাচাইয়ের আওতায় আনা হোক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK