1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে সাংবাদিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে দখলবাজ মাহফুজের বিরুদ্ধে মানববন্ধন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পঠিত
বাগেরহাট জেলা প্রতিনিধি –
 বাগেরহাটে রামপালের গৌরম্ভায় বিএনপি নেতা মাহাফুজুর রহমানের বিরুদ্ধে সাংবাদিক কে মেরে আহত করার প্রতিবাদে তিন শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন।
শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল ৫টায় গৌরম্ভা বাস ষ্ট‍্যান্ডে ঘন্টাব‍্যাপী এ মানববন্ধনে বিএনপির নেতা কর্মীরা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আছাদ,সাধারণ সম্পাদক মোঃ শরাফত হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রিপন শেখ, হামলায় আহত সাংবাদিক কবির আকবর ও আমির ঢালী প্রমুখ।
বক্তারা বলেন, বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভার কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খননের সময় গ্রামবাসী ঠিকাদারের লোকজনকে খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবী করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা না করে নদীর মাঝে বাঁধ দেয়। এই অবৈধ বাঁধ দেওয়ার পর গত ২৫ মার্চ বিকালে কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, মো: আসিফ খলিফা সহ স্থানীয় আরো লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামবাসীর উপর বিএনপি নেতা মাহফুজুর রহমান ও তার বাহিনীরা হামলা করে। এতে সাংবাদিক কবির আকবর সহ অনেকে আহত হয়। এ মানববন্ধন থেকে কড়া হুশিয়ারি দিয়ে খাল দখলবাজ বিএনপি নেতা মাহফুজের বহিস্কার ও বিচার দাবি করেন এলাকাবাসী।
এ বিষয়ে সাংবাদিক কবির আকবর জানান, গ্রামবাসী আমাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আমাকেও মেরে আহত করে মাহফুজ বাহিনী। আমার উপর এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK