1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত
বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা।
বুধবার(৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান, জেলা ইমাম সমিতির সদস্য ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল(৭ জানুয়ারি) ইমাম সমিতির উদ্যোগে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়। স্মারকলিপিতে তারা যাত্রাপালা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী জানান, রামপাল প্রেসক্লাবের নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান কাউকে না জানিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে আমরা কেউ অবগত নই। আমরা চাই এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।
এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপালে কোথাও মাসব্যাপী আনন্দ মেলার অনুমতি দেয়া হয়নি। উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে আমি একটি স্মারক লিপি পেয়েছি। জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK