1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে বিএনপি নেতার অমানবিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হাওলাদার মজিবুর রহমান বাবুল ও তার সহযোগীদের অমানবিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ জানুয়ারি) বিকেলে উপজেলার হুড়কা ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায় ও সর্বস্তরের জনগণের ব্যানারে জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী দুঃশাসন আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম’র নেতৃত্ব রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। বহু হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপি’র দুঃসময়ে মজিবর রহমান বাবুল ও তার সহযোগীদের কোনদিন কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখি নাই। গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার দেশত্যাগের পরেই বাবুল ও তার সহযোগীরা বেপরোয়া হয়ে উঠে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, নিরীহ মানুষের উপর অত্যাচার, চাঁদাবাজি ও মৎস্য ঘের দখলসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের আমলে তারা সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করেছে। তারেক রহমানের নির্দেশ, দলে কোন চাঁদাবাজকে স্থান দেয়া হবেনা। আমরা সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে বাবুলসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন আকাশী মন্ডল, পার্থ বিশ্বাস, প্রকাশ বিশ্বাস, সমিৎ ঢালী, মনি মোহন মন্ডল, পিনাক মিস্ত্রী, শংকর ঢালী, নিখিল বিশ্বাস প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK