1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

রামপালে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বর্ণালী র‍্যালির আয়োজন করেছে রামপাল উপজেলা ছাত্রদল, বুধবার (১ই জানুয়ারি) সকালে ১০ ঘটিকায় রামপাল উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ কর্মসূচি পালন করেন। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পলায়ণে বাংলাদেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও এখন নেতাকর্মী ও দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
বিগত ১৬ বছর যাবত এদেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য দেশবাসীর সহযোগিতার সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারগুলো আমাদের পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করতে হবে। ফ্যাসিবাদকে হঠাতে ছাত্র জনতার আন্দোলনের জানরা শহীদ হয়েছে জীবন দিয়েছে এটাই ছিল তাদের প্রথম লক্ষ্য।
সুতরাং আমাদের সকল ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং এই রামপালের মাটিতে স্বৈরাচারের দোসরদের কোন স্থান দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক রামপাল উপজেলা বিএনপি মোঃ হাফিজুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক রামপাল উপজেলা বিএনপি শেখ শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক উপজেলা ছাত্রদল শামীম শেখ, মারুফ শেখ, জেলা ছাত্রদল নেতা তারেক আনাম, হেলাল মোড়ল, কচি শেখ, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা জিহাদ, সাবেক সাধারণ সম্পাদক বাইনতলা ইউনিয়ন ছাত্রদল শুভ, হাসিব, পেড়িখালি ইউনিয়ন ছাত্র নেতা জিসান,সিমুল, ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্র নেতা ইমন আশিক,গৌরম্ভা ইউনিয়ন ছাত্র নেতা মোনেয়েম তাহিদুল প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK