1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগতিতে আগুনে পুড়ল ২০ দোকান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগতিতে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার ভোর বেলার দিকে রামগতি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় দুটি আংশিক ও ১৮টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে রয়েছে তেল-গ্যাস সিলিন্ডার, মুদি ও কাপড়ের দোকান।

 

 

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মাসুদ আলমের তেল ও গ্যাসের দোকান, জামাল উদ্দিন, দিদার ও ধনু মিয়ার তরকারি দোকান, নুরউদ্দিন ও ইব্রাহিম খলিলের মুদি দোকান, উত্তম সাহা ও রাশেদের হার্ডওয়্যার, যতনের সেলুন, মাওলানা জাহেরের কাজী অফিস ও মোল্লা হোটেল, তাহেরের চায়ের দোকান তাহের, আবদুল বাচেত, মাঈন উদ্দিন ও ছারোয়ারের ওষুধের দোকান, আমির হোসেনের জুতার দোকান, মা ভেটেনারি, হেলালের দোকান, নাহার মঞ্জিল, মা স্টুডিও। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূত্র, ঘটনার সময় বাজারের ব্যবসায়ী মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এর মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের ভাষ্যমতে আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে গিয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। রামগতি উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জাকির হোসেন বলেন, আমাদের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

 

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK