1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রামগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সভায় সরকারি দপ্তরের কর্মকর্তারা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা স্থানীয় উন্নয়ন, সরকারি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মো. মাহফুজ আলম বলেন, “উন্নয়নের প্রকৃত সাফল্য আসে যখন জনগণের প্রত্যাশা ও প্রশাসনের উদ্যোগ একত্রে কাজ করে। সরকারের লক্ষ্য হলো সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা।
সভা শেষে অতিথিরা স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK