1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, অস্ত্রসহ যুবক আটক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে হত্যার উদ্দেশ্যে মো. ইউনুস নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে তা লক্ষ্যচ্যুত হলে তিনি প্রাণে বেঁচে যান। পরে স্থানীয়রা একটি দেশীয় তৈরি এলজিসহ ফরহাদ হোসেন নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের বড় বাড়ির সামনে ইউনুসের ওপর হামলার ঘটনা ঘটে।

 

 

আহত ইউনুস জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফতেহপুর গ্রামের বাসিন্দা। আটককৃত ফরহাদ ওই চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেনের ছেলে। ছাত্রদল নেতা ইউনুস ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ইউনুস স্থানীয় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে দুটি মোটর সাইকেলে ৪ যুবক তার গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে গুলি করতে গেলে ধস্তাধস্তিতে তা লক্ষ্যচ্যুত হয়।

 

 

ছাত্রদল নেতা মো. ইউনুস বলেন, হত্যার উদ্দেশ্যে ডাকাত রবিনের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। তারা আমাকে মারধরও করেছে। গুলি লক্ষ্যচ্যুত না হলে ও আশপাশের লোকজন এগিয়ে না এলে আমাকে মেরে ফেলতো। এ হামলা রাজনৈতিক কারণে চালানো হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। জনগণের সহায়তায় একটি দেশীয় তৈরি এলজিসহ ফরহাদ নামে একজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK