1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে চাচার হামলায় জামায়াত নেতার মৃত্যু, আটক ২

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হামলায় জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচা কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানোয়ার হোসেন (২৯) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র, কামাল ও তার ভাতিজা সানোয়ারদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বাড়ির পুকুরঘাটে গেলে সানোয়ারদের ওপর কামালরা হামলা চালায়। একপর্যায়ে কামাল শাবল দিয়ে মাথায় আঘাত করলে সারোয়ার ঘটনাস্থলেই মারা যান। তাকে বাঁচাতে গেলে হামলায় তার মা হাসিনা বেগম ও ছোট ভাই আরিফ হোসেন আহত হন।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, ‘চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি সানোয়ার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

আহত হাসিনা বেগম হাসপাতালে গণমাধ্যমকে বলেন, ‘কামাল ও তার ছেলেরা প্রায়ই আমাদের ওপর হামলা করে। এবার আমার ছেলেকে মেরে ফেলেছে।’

রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে হামলায় জামায়াতের ওয়ার্ড আমির সানোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK