1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামগঞ্জে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং তুরস্কের ইন্টারন্যাশনাল ফ্রাটার্নিটি অ্যাসোসিয়েশন (ইফা)-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে আড়াই হাজার শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির চেয়ারম্যান এ কার্যক্রমের উদ্বোধন করেন। রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমিতে ৪ দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

ক্যাম্পে অংশ নেওয়া তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুন্নতে খতনার কাজ শুরু করেন।রামগঞ্জ ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মো. ফারুক বলেন, বিনা রক্তপাত ও ব্যথামুক্ত এই কার্যক্রম মানবসেবার এক অনন্য উদাহরণ। স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এটি আমাদের ষষ্ঠ আয়োজন। প্রতিবারই আমরা বিপুল সাড়া পেয়ে আসছি। এবারও ৪ দিনে ২ হাজর ৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনার সেবা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK