1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

রহনপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি মনিরুজ্জামান সম্পাদক আজিবুর

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার( ২৮ ডিসেম্বর) রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরার নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করেন।  রহনপুর ইউনিয়নের যুগ্মআহবায়ক আজিবুর রহমান ও সিনিয়র যুগ্মআহবায়ক শহীদুল ইসলাম।
ভোটে আজিবুর রহমান টিয়া প্রতিক ২২২ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্দ্বী শহীদুল ইসলাম মই প্রতিক ১৭৯ ভোট পেয়েছেন। এছাড়া শহিদুল ইসলামকে সহসভাপতি নির্বাচিত করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,সম্পাদক ফজলুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ের সভাপতি রফিকুল ইসলাম রানা, গোমস্তাপুর ইউনিয়ের সভাপতি আবু রায়হান,রাধানগর ইউনিয়ের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবনেতা সাজ্জাদ আলীসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন এই কমিটি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK