1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রঙিন ফুলকপি চাষে সফলতা পেয়েছেন- কৃষক মোশারফ হোসেন

রেজাউল করিম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত

যত্ন আর পরিচর্যায় মাঠ জুড়ে এখন রঙিন কপির বিপুল সমাহার। দুর দুরান্ত থেকে অনেকেই আসছে ফসলের মাঠে রঙিন কপি দেখতে আবার অনেকেই কিনে নিয়ে যাচ্ছে বাহারি রঙের এসব ফুলকপি। শ্রীবরদী  পৌর এলাকার জালকাটা গ্রামে বাণিজ্যিকভাবে ক্যারেটিনা জাতের  রঙিন ফুলকপির চাষ করেছেন প্রান্তিক কৃষক মোশারফ হোসেন। বাড়ির পাশে ১৫ শতক ফসলি  জমিতে এ বছর রঙিন ফুলকপির চাষ করেছেন তিনি। রীতিমতো চমক সৃষ্টি করেছেন।  কীটনাশক ব্যবহার ছাড়াই উৎপাদন করা হয়েছে এসব রঙিন ফুলকপি। সাদা ফুলকপির তুলনায় রঙিন  ফুলকপির চাহিদা থাকায় দামও পাচ্ছেন অনেক বেশি।
গত বছর সল্প পরিসরে রঙিন ফুলকপি চাষ করলেও এবছর তিনি বাণিজ্যিকভাবে  রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন। স্থানীয় কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে তিনি বাড়ির পাশে জমিতে রঙিন কপি চাষ শুরু করেন। তার দেখা দেখি অনেক কৃষক আগামীতে রঙিন ফুলকপি চাষে উদ্যোগ নিচ্ছেন। কৃষক মোশারফ হোসেন বলেন, গত বছর বাড়ির পাশে সল্পপরিসরে রঙিন ফুলকপি চাষ করি সাদা কপির তুলনায় এসব কপির বাজারে চাহিদা ও দাম বেশী থাকায় উপজেলা কৃষি অফিসের পরামর্শে ও সহযোগিতায় এ বছর আমি ১৫ শতক জমিতে  রঙিন ফুলকপির চারা রোপণ করি।

সব মিলিয়ে আমার খরচ হয় ৫ হাজার টাকার মতো। ইতিমধ্যে ৭/৮ হাজার টাকার কপি বিক্রি করেছি। আশা করছি আরও ৩৫/৪০ হাজার টাকার মত কপি বিক্রি করবো। ফলনও  ভালো হয়েছে। দূরদূরান্ত থেকে অনেকেই আমার কপি খেতে এসে ঘুরে যাচ্ছেন, আবার অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন রংবেরঙের ফুলকপি। রঙিন কপি পুষ্টিকর হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা ব্যাপক। আশা রয়েছে আগামী বছর আরও বেশী জমিতে রঙিন ফুলকপি চাষ করবো।

শ্রীবরদী  উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো: জিল্লুর রহমান বলেন,বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় আধুনিক উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ সুষম ক্যারেটিনা জাতের রঙিন ফুলকপি চাষ করেছেন কৃষক মোশারফ হোসেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ, সার ও বীজ প্রদানের মাধ্যমে তাকে সহযোগিতা করা করেছি।
সাদা ফুল কপির তুলনায় রঙিন ফুলকপির বাজার চাহিদা ভালো থাকায় তিনি এ বছর কপি বিক্রি করে অনেকটা স্বাবলম্বী হয়েছেন। তার দেখাদেখি অনেকেই উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছে রঙিন কপি চাষে আগ্রহ দেখাচ্ছেন। আগামী বছর রঙিন ফুলকপি চাষে আগ্রহী চাষীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হবে উপজেলা কৃষি বিভাগ থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK