1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুবলীগ নেতা এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর দুই বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর চারতলা ও পাঁচতলা বিশিষ্ট দুটি বাসভবন ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ভাঙা শুরু হয়েছে। বিকেল থেকে শত শত ছাত্র-জনতা হাতুড়ি-শাবাল নিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করে। সন্ধ্যার পর বাড়িটি ভাঙার জন্য ভেক্যু মেশিন নিয়ে আসা হয়েছে।

 

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ বাড়ির ছাদ থেকে গুলি করা হয়েছে। এদিন গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও তিন শতাধিক লোকজন আহত হয়। বিক্ষুব্ধ জনতা ওইদিনই বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

 

 

গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীরা আগুন নিযন্ত্রণে এনে ওই বাড়ির ছাদ থেকে ২৮ জনকে জীবিত উদ্ধার করে। যুবলীগ নেতা এ কে এম সালাহ উদ্দিন টিপু কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন ৫ আগস্ট বিকেলে পুনরায় আগুন ধরিয়ে দেয় ছাত্র-জনতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK