
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন করা হয়। এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৪ জানুয়ারি ) সন্ধ্যায় উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান। এসময় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল হাসান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, ১ নম্বর ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মো. মনোয়ার মিয়া, ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য মো. দেলোয়ার হোসেন দুলাল, মো. আইন উদ্দিন, মো. আওয়াল হোসেন তাং, ২ নম্বর ওয়ার্ড বিএনপি সম্মানিত সদস্য মো. লিটন মিয়া, মো. মানিক মিয়া, মো. সাইকুল মিয়া, মো. হৃদয় মিয়া, মাহমুদুল হক, মো. রফিক মিয়া, মো. মঞ্জু মিয়া,মো. আবুল মিয়া, মো. মামুন, মো. আবু জায়েদ, সুলতান মিয়া, মোশারফ, কালা মিয়া, হান্নান মিয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, লুৎফুজ্জামান বাবর হাওরাঞ্চল তথা দেশের জনপ্রিয় নেতা। পতিত আওয়ামী স্বৈরাচার সরকার তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলায় দেড় যুগ কারাগারে আটকে রেখেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি তিনি আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গণমানুষের এই নেতার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ যেন গণমানুষের নেতাকে সুস্থ্য করে আবার গণমানুষের সেবায় নিয়োজিত করেন সেই কামনা করছি।