1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে দালালদের সুবিধা না দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৭০ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
জেলার মোহনগঞ্জে স্থানীয় কতিপয় দালালদের সুযোগ সুবিধা না দেয়ায় সমাজ সহিলদেও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে একটি চক্র নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান। সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আমি চাকরি জীবন শুরুর পর থেকেই সরকার যেখানে পদায়ন করেছেন সেখানেই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছি।
সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর কতিপয় দালাল নানা ধরনের আবদার নিয়ে আমার কাছে আসতো। আমি তাদের অন্যায় আবদার না রাখায় এবং সুযোগ সুবিধা না দেয়ায় তারা আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে হয়রানি করে আসছে। ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, এলাকার সাধারণ মানুষ ভূমি অফিসে এসে সহজেই সব ধরনের সেবা নিতে পারছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর কোনো ধরনের অভিযোগ নেই।
সহিলদেও গ্রামের বাসিন্দা মোহনগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ হাসান সোহেল বলেন, আমাদের অনেক জমিজমা রয়েছে। আমি অনেক জমি খারিজ করেছি। জমি খারিজ করতে নায়েব সাহেবকে কোনো টাকা পয়সা বা ঘুষ দিতে হয়নি।
সহিলদেও গ্রামের সমাজ সেবক হেলাল চৌধুরী বলেন, গ্রামের সহজ সরল মানুষ এখানে এসে সেবা নিতে পারছে। কতিপয় দালাল তাদের সুযোগ সুবিধা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে সাংবাদিকের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে এ ধরনের সংবাদ করিয়াছে।
রানা হিজল দত্ত গ্রামের জয়নাল আবেদীন বলেন, আমাকে জড়িয়ে নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেয়া সাকরাজ গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, নায়েব কামাল হোসেন খানের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে বিভাগীয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK