1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার ও কেন্দুয়ায় সহিংসতা অগ্নিসংযোগ ৪৯৬ জনের বিরুদ্ধে মামলা 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৪ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মো: ঈদু মিয়া (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার  আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২২) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে। নিহত অটোরিকশা চালক নানার বাড়ি আদর্শনগর গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং রে আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার পরিত্যক্ত  প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ঈদু মিয়ার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অন্যদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি বানচাল করতে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ১৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০-৩০০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন, মোজাফরপুর ইউনিয়নের তবিয়ারগাতী গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট কেন্দুয়ার চিরাং মোড় থেকে আঠারবাড়ী পর্যন্ত কেন্দুয়া-মদন পাকা সড়কে সংগঠিত হয় এই সহিংসতা ঘটনার বর্ণনা দিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রুজু করেছেন বাদী।
অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক ট্যাম্পু, সিএনজি, ট্রাক ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে এবং সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞাকে। দ্বিতীয় আসামি এমএন জাহাঙ্গীর চৌধুরীর নির্দেশে এই হামলা সংঘটিত হয়েছে বলেও অভিযোগপত্রে দাবি করা হয়। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK