1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মেঘনা নদীতে সরকারি নিষেধ না মেনে মাছ ধরার মচ্ছবে বাধা, তিন পুলিশ আহত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর মেঘনা নদীতে সরকারি নিষেধ না মেনে মাছ ধরার মচ্ছব চলছে। এতে বাধা দিতে গেলে জেলেদের হামলায় তিন পুলিশসহ চার জন আহত হয়েছেন।

নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে তাদেরকে পাঠানো হয়েছে।

আজ রোববার (৯ মার্চ) লক্ষ্মীপুর মেঘনা নদীতে আলাদা অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়েছে।

আহতরা হলেন- লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহাম্মদ, নৌ পুলিশ সদস্য সুকুমার রায়, জাহাঙ্গীরসহ নৌ-পুলিশের মাঝি জামাল হোসেন।

এদিকে আটক জেলেদের দাবি, সরকারি খাদ্য সহায়তা না পেয়ে মহাজন, ব্যাংক ও এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতেই বাধ্য হয়ে তারা নদীতে নামছেন। তাদের ঋণ পরিশোধ করতে হবে।

মজুচৌধুরীহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল হোসেন জানান, আটক জেলেদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বিকেলে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মো. খোরশেদ সিকাদর তাদের জামিন নাকচ করে জেল হাজতে প্রেরণ করে।

তিনি আরও জানান, পহেলা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও জাটকাসহ সব ধরনের মাছ পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষেধ করা হয়েছে। এ আইন অমান্য করে কিছু জেলে নদীতে মাছ ধরছিলো। এ সময় ৪টি নৌকা, ৫’শ ৩১ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, জেলায় পাঁচটি উপজেলার মধ্যে চারটি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলের সংখ্যা প্রায় ৫২ হাজার। সরকারি তালিকায় নিবন্ধিত জেলে ৪৩ হাজার ৪’শ ৭২ জন। চারটি উপজেলায় মোট ২৮ হাজার ৩’শ ৪৪ জেলে পরিবারের জন্য ২ হাজার ২’শ ৬৭ মেট্রিক টন জেলে ভিজিএফের চাল বরাদ্দ আসে। এ নিষেধাজ্ঞার সময় থেকে চার মাস প্রতি জেলে ভিজিএফের চাল পাবে ১৬০ কেজি। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে অভয়াশ্রম ঘোষিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK