1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মৃত্যুর ফাঁদে পরিণত লক্ষ্মীপুর–রামগঞ্জ সড়ক

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সড়ক বিভাগের অধীনে থাকা লক্ষ্মীপুর–রামগঞ্জ সড়কটি এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও পুনর্নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এসব গর্তে পানি জমে থাকে, ফলে গাড়িচালকরা গর্তের গভীরতা বুঝতে পারেন না। এতে করে প্রায়ই সিএনজি ও অটোরিকশা উল্টে যায়, আহত হন যাত্রী ও পথচারীরা। অনেক সময় এসব দুর্ঘটনা মারাত্মক আকারও ধারণ করছে।

রামগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “প্রায় প্রতিদিনই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে। সিএনজি বা অটোরিকশার চাকা যখন কোনো গর্তে পড়ে, তখন গাড়িটা আর ওঠাতে পারা যায় না। আমরা বহুবার সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু কোনো ফল হয়নি।”

স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন, খারাপ রাস্তার কারণে পণ্য পরিবহনে ভোগান্তি চরমে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়ই।

রামগঞ্জ সড়ক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিষয়টি জানি। বরাদ্দের ঘাটতির কারণে এখনো কাজ শুরু করা যায়নি। তবে শিগগিরই সংস্কারের পরিকল্পনা রয়েছে।”

এদিকে ভুক্তভোগীরা বলছেন, সড়ক সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK