1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মিষ্টি ব্যবসায়ী পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় নিখোঁজের পর মিষ্টি ব্যবসায়ী মো. পারভেজ হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে শাকচর ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে ওই ইউনিয়নের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। নিহত পারভেজ সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল্লাহ খোকনের ছেলে ও পেশায় মিষ্টি ব্যবসায়ী।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পারভেজ এর মা রুনা বেগম, বোন সাথী আক্তার, ছাত্রদল নেতা আমির আহমেদ রাজু। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- মো. লিটন, আবদুল হালীম সাকিব, মো. ফিরোজ, মো. আমীর হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, পারভেজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। ৩০ জানুয়ারি রাতে পারভেজ নিখোঁজ হয়। পরদিন ৩১ জানুয়ারি সদর থানায় ডায়েরি করে স্বজনরা। ডায়েরি করার ৪ দিন অতিবাহিত হলেও প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। বারবার যোগাযোগ করার পরও প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অথচ ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা জানাই।

 

 

প্রসঙ্গত, ৩০ জানুয়ারি রাতে সদর উপজেলার শাকচরের জব্বার মাস্টার হাটের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারভেজ তার মোটর সাইকেল করে বাড়ির উদ্দেশে বের হয়। রাতে বাড়ির সামনে মোটর সাইকেলটি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। সদর থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় রাকিব এবং রবিউল নামের দুজনকর আটক করা হয়েছে। যারা জড়িত আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK