1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিন্তকরণে লক্ষ্মীপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের করণীয় বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভি দাশের সভাপতিত্ব ও সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহাদত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সম্রাট খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলোন, লক্ষ্মীপুর জেলা সহকারি শিক্ষা অফিসার কুদরত এ খুদা আলাওল হাদি, লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, শহিদুল ইসলাম রাসেল।

প্রধান শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন গোলাম মাওলা, কহিনুর বেগম, জসিম উদ্দিন সহ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষার মেরুদণ্ড বা ভীত হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভীত তৈরি হয়। তাই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা বেশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK