1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মাদক সেবনের সময় আটক ছাত্রদল নেতাসহ ৭ জনের কারাদণ্ড

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
নেত্রকোনায় মাদক সেবনের সময় আটক ছাত্রদল নেতাসহ ৭। নেত্রকোনায় মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে হাতেনাতে তাঁদের আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের সাত দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা শহরের কুরপাড় এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি (৩০), একই এলাকার সিফাত আল সাদি (৩৫), আব্দুল সামি সৌরভ (৩৩), শহরের বড় বাজার এলাকার অভিজিৎ সাহা মণ্ডল (২৮), সদরের সনুরা চল্লিশা এলাকার মো. হিরা (৩০), বাইশদার এলাকার মো. সিমুল খান (৩০) ও কেন্দুয়া উপজেলার বারলা পাইকুর এলাকার মো. রুবেল (৩৩)।
নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর জিসানুল হায়দার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজ থেকে মাদক সেবনরত অবস্থায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মডেল থানার পুলিশকে অবহিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবীদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন ইউএনও। তাঁদের থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, রাতেই দণ্ডপ্রাপ্ত সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK