1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মাকে মারধর করে ছেলে, এতে বাধা দেওয়ায় মামাকে পিটিয়ে হত্যা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত
পারিবারিক কলহে মাকে মারধর করছিল ছেলে মাজহারুল (২০)। মারধরের ঘটনায় তাকে শাসন করতে যান মামা কাঞ্চন মিয়া (৬০)। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে কাঞ্চন মিয়া নিহত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত কাঞ্চন মিয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের কাউছু মিয়ার ছেলে। আর অভিযুক্ত মাজহারুল উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অটোরিকশা চালক মাজহারুল প্রায় সময়ই তার মা মাজেদা আক্তারকে (৪৫) শারীরিকভাবে নির্যাতন করেতো। অন্যদিনের মতো মঙ্গলবার মাজহারুল তার মাকে মারধর করে। ছেলের অত্যাচার নির্যাতনের বিচার চাইতে মাজেদা তার ভাই কাঞ্চন মিয়াকে জানান। মঙ্গলবার বিকেলে কাঞ্চন মিয়া শাসন করতে ভাগনের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ভাগনে মাজহারুল উত্তেজিত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে কাঞ্চন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত কাঞ্চন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চন মিয়া মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে মাজহারুল প্রায়ই তার মাকে মারধর করত। অন্যান্য দিনের মতো আজকেও মাজহারুল তার মাকে মারধর করে। বিষয়টি তার মামা কাঞ্চন মিয়া জেনে ভাগনেকে শাসন করতে যায়। তবে শাসন করায় ক্ষিপ্ত হয়ে কাঞ্চন মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মাজহারুল। পরে গুরুতর আহত কাঞ্চনকে মমেক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, লাশ এখনো মমেক হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আগামীকাল থানায় মামলা করবে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর অভিযুক্ত মাজহারুল পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK