1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ও জুলাই- আগষ্ট বিপ্লবের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিপ্লব ইসলাম, লংগদু রাংগামাটি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত
মহান বিজয় দিবস উদযাপন ও জুলাই- আগস্ট বিল্পবের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লংগদু উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  বক্তারা বলেন,
৫ ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে রচিত হ’ল এক অবিস্মরণীয় অধ্যায়। কোটা সংস্কারের দাবীতে ছাত্রদের আন্দোলন একসময় গণআন্দোলনে পরিণত হয়ে শেষ পর্যন্ত নাড়িয়ে দিল এক রুদ্ধশ্বাস লৌহশাসনের তখতে তাউস। দেশ ছেড়ে পালিয়ে বাঁচলেন টানা পনেরো বছরের প্রতাপশালী শাসক শেখ মুজিব কন্যা শেখ হাসিনা। জুলাই আগস্টের আন্দোলনে বীর ছাত্রদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা চির স্মরনীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
রবিবার (১৫ ডিসেম্বর) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলয়াতনে অনুষ্ঠিত সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের লংগদু উপজেলা শাখার সভাপতি মাওঃ আমিনুর রশীদ এর সভাপতিত্বে ওলামা মাশায়েখ আইম্মা লংগদু উপজেলা শাখার  সাধারণ সম্পাদক মাওঃ জহিরুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, রাংগামাটি কালেক্টরেট মসজিদের  ইমাম ও খতিব জনাব আবুল হাশেম, উপজেলা জামায়াতের আমির মাওঃ নাছির উদ্দিন, লংগদু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন, লংগদু উপজেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি জনাব সোহেল হোসাইন। ইসলামী আন্দোলন লংগদু উপজেলা শাখার  আমীর জনাব মাওলানা আব্দুল মান্নান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ লংগদু উপজেলা শাখার সভাপতি জনাব সুমন তালুকদার সহ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার  ইমাম,মুয়াজ্জিন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
পরে ৭১ এর মহান  শহীদ বীর মুক্তিযোদ্ধা ও  জুলাই- আগষ্টে/২৪ এর  বিপ্লবের শহীদ ও আহতদের জন্যে দোয়া শেষে সভার সমাপ্তি হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK