1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশনের সহায়তায় ভোলার লালমোহনে ৩ পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার দিনব্যাপী লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত লাভের জন্য যার যার দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেওয়া হলো দুর্নীতি। দুর্নীতি শুধু সরকারি অফিসে সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। শুধু অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে, এটি সত্য নয়।

লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই উৎপত্তি হয় দুর্নীতির। প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। সকলকে স্বপ্ন দেখতে হবে বড় হয়ে কি হবে। এরপর নিজের স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।

এমন একটি সুন্দর বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) মোফাজ্জল হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন চন্দ্র গাঙ্গুঁলী, মো. রজ্জব আলী, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন, হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মইনুল হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার, দিলরুবা বেগম আরজু, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জিয়াদ হোসেন, সাংবাদিক মুশফিকুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে অংশগ্রহণ করেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে বিজয়ী হন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদল পরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK