1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত
বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কমিটি ভোটের মাধ্যমে গঠনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে রনসেন মোড়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। পরে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ফয়লা বাজারের সমাবেশে যোগদান করেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দীর্ঘদিন দেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার হরণ করছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। পতিত স্বৈরাচারের দোসররা এখন বিএনপির ঘাড়ে চাপতে চাচ্ছে। তারা বিএনপির কমিটিতে আসার জন্য নানান কৌশলে এগোচ্ছে। এতদিন যারা আওয়ামী দুঃশাসনের যাতাকলে পড়ে হামলা, মামলা ও কারাবরণ করেছেন তাদেরকেই কমিটিতে আনতে হবে। কোন আওয়ামী লীগের দোসরকে কমিটিতে জায়গা দেয়া হবেনা। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপির কর্মী সংগ্রহ করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আঃ ছত্তার, মিলন আকুঞ্জি, মঞ্জুর ফারাজি, রুহুল আমিন, আকবর হোসেন, ইসমাঈল মোল্লা খোকন, ফরিদ উদ্দীন, শেখ শারাফাত, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, রফিকুল ইসলাম, হিরক মনি টুলু, শহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সৈয়দ কুদরতি ইলাহি, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK