1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

“ভিন্নমতের সাংবাদিকরা ছিলো বঞ্চিত, ১৬ বছর সুবিধা পেয়েছে একদল: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি”

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ছিল স্পষ্ট। এ সময় ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের প্রায় একপ্রকার বঞ্চিতই রাখা হয়েছিল।

বুধবার সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এম আব্দুল্লাহ বলেন, ‘কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার পর থেকে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত প্রায় ৬ হাজার ২০০ সাংবাদিককে ৪৮ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ভিন্নমতাবলম্বী, অর্থাৎ জাতীয়তাবাদী ও ইসলামপন্থি মতাদর্শে বিশ্বাসী সাংবাদিকের সংখ্যা ২০ থেকে ৫০ জনের মধ্যে। নয়াদিগন্ত পত্রিকার মতো একটি প্রথম সারির গণমাধ্যম থেকেও মাত্র একজন সাংবাদিক এই সহায়তা পেয়েছেন।’

তিনি বলেন, ‘বিগত সময়ে সহায়তার ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি ছিল, তা এখন আর নেই। পরিবর্তনের পর এখন কিছুটা ভারসাম্য ফিরেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল প্রমুখ।

এদিন লক্ষ্মীপুরে কর্মরত ২৩ জন এবং ফেনী জেলার ১ জন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK