1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশু কিশোর ফিরলো বেনাপোল দিয়ে

মোঃ সাজিদ হুসাইন, যশোর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার(২৭ মে) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়। এসময় সেখানে কলকতায় নিযিক্ত বাংলাদেশ দুতাবাস,উপজেলা সমাজ সেবা,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। ফেরত আসা ৩৬ জনের মধ্যে ১৪ নারী ও ২১ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি,যশোর,খুলনা, ঢাকা ও নড়াইর জেলার বিভিন্ন অঞ্চলে। আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহন করবেন, জাস্টিস অ্যান্ড কেয়ার,মহিলা আইনজিবী সমিতি ও রাইটস ও মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থ্যা নামে ৪ টি এনজিও সংস্থ্যা । দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল। জানা যায়, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিম বঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায়নকেউ কেউ দুই বছর থেকে ১০ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল।পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়। পাচারের শিকার নারী,শিশুদের পরিবারের সদস্য রা জানান, চাকুরীর প্রলোভন দিয়ে ভারত নিয়ে বিক্রী করে দেয় দালাল চক্র। পরিবারের সদস্য রা তাদের ছেলে মেয়েকে নেওয়ার জন্য বেনাপোল সীমান্তে এসেছেন। মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থ্যার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান, আজকে যারা ফেরত এসেছে এর মধ্যে ৬ জনকে তিনি আইনী সহয়তা দিতে পুলিশের কাছ থেকে গ্রহন করেছেন। পাচারের পর এদের মধ্যে অনেককে ভারতে বিক্রি করে দেওয়া হয়েছিল। কাউকে প্রেমের প্রলোভনে ভারতে নিয়ে বিক্রি করে দিয়েছিল। অনেকের কাজের কথা বলেও প্রতারনা করে চক্রটি। ভারতে বিক্রির পর তাদেরকে দিয়ে ঝুকিপূর্ন কাজ করতে বাধ্য করে পাচারকারীরা। বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক ( এসআই) শাহাদৎ হোসেন জানান, আজ ৩৬ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK