1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভারতীয় কম্বলসহ নেত্রকোনায় বাসের সুপারভাইজার আটক

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
ভারতীয় কম্বলসহ নেত্রকোনার কলমাকান্দায় মো. লোকমান (৪৩) নামে এক বাসের সুপারভাইজারকে আটক করেছে সেনাবাহিনী। তিনি কলমাকান্দার মাইসগানগা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাবনি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বেলা সোয়া ১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাবনি এলাকায় সেনা ক্যাম্পের সার্জেন্ট নাসিরের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। বেলা ১২টার দিকে ঢাকাগামী ‘পাহাড়ি ট্রাভেলস’ নামক বাসে তল্লাশী করে সাতটি ভারতীয় কম্বর জব্দ করে টহল দলটি। এর সাথে জড়িত থাকায় বাসের সুপারভাইজার লোকমানকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসের সুপারভাইজার লোকমান এসব কম্বল চোরা চালানের সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সে প্রায় সময়ই কলমাকান্দা থেকে ঢাকায় অবৈধভাবে ভারতীয় কম্বল পাচার করে আসছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানান এই সেনা কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK