1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলায় পৌর অডিটোরিয়ামে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলোমগী হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও আহ্বায়ক পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপি’র সদস্য শেখ হাসানুল কবির লীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আব্দুস সালাম আজাদ জনৈক পীর সাহেবকে উদ্দেশ্য করে বলেন আপনি বলেছেন টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা আপনি তওবা করেন। জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেন আপনারা ভুল পথ ছেড়ে দিন স্বাধীনতা যুদ্ধে আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন এর আগে আপনারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সাথে ছিলেন আপনারা কোন স্বার্থৈ ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনারা জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পি আর পদ্ধতির নামে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন।
সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন ভান্ডারিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তালুকদার আহমাদ মারুফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK