
পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড ভ্যাক্সিন ক্যাম্পইন ২০২৫ অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর ২০২৫ রোজ বুধবার টাইফয়েড (টিসিবি) ভ্যাক্সিন ক্যাম্পইন কো ওর্ডিনেশন মিটিং এর মাধ্যমে শতভাগ রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান এর সিদ্ধান্ত গ্রহন করা হয়।বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (EPI) অধীনে ১২ অক্টোবর, ২০২৫ থেকে সারাদেশে একটি মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) বিনামূল্যে প্রদান করা হবে, যা শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধে সহায়ক হবে।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, জন সচেতনতা বাড়াতে হবে এবং শতভাগ শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করাতে হবে। রেজিষ্ট্রেশন করানোর জন্য ল্যাপটপ, স্মার্টফোন নিয়ে বিদ্যালয় ক্যাম্পইন করতে হবে।অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, জন সচেতনতা বাড়াতে হবে সাথে সাথে রেজিষ্ট্রেশন করানোর জন্য যা যা প্রয়োজন তার বিবরণ দিয়ে মাইকিং করানো জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দেবনাথ বলেন, উপস্থিত সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের স্থান থেকে জন সাধারণকে বুঝাবেন এবং রেজিষ্ট্রেশন করার জন্য উৎসাহ প্রদান করবেন। আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষা প্রতিষ্ঠানে টিসিবি ক্যাম্পইন চলবে ১২ অক্টোবর হইতে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে টিসিবি ক্যাম্পইন চলবে ১ নভেম্বর হইতে ১২ নভেম্বর পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিসিভি ক্যাম্পইন উপলক্ষ্যে ১ টি স্থায়ীকেন্দ্র চলমান থাকবে।
কমিউনিটি পর্যায়ে প্রতিটি সাবেক ওয়ার্ডে ৮টি করে কেন্দ্র হিসেবে উপজেলায় মোট ১৬৮ টি টিকাদান কেন্দ্র চলমান থাকবে (ইপিআই টিকাদান কেন্দ্রগুলো টিসিভি কেন্দ্র হিসেবে বিবেচিত হবে। উপস্থিত শিক্ষক বৃন্দদের মাধমে জানানো হয় যে বেশিরভাগ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীগন রেজিষ্ট্রেশন করেছে, বাকি শিক্ষার্থীগন খুব শিগ্রই রেজিষ্ট্রেশন সম্পুর্ন করবেন। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে জন সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, স্কুল- মাদ্রাসায় শিক্ষকদের সচেতন মূলক বক্তব্য ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জন সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।