1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

মুহাম্মদ মেহেদী হাসান, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এসইডিপি প্রকল্পের অধীনে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুলাই) ভাণ্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সভপতি ও তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মনির হোসেন হাওলাদার, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন বিপ্লব, পশারিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোয়ার হোসেন পলাশ। আমান উল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোসাম্মৎ সালমা বেগম, মাজিদা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুরুল হক, পৈকখালী মোমেনিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাসার। ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরজ্জামান, মাজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন, গাজী মোঃ সফিউজ্জামান ও উম্মে হাফসা প্রমূখ।

অনুষ্ঠানে মোট ৩৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK