1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শেষ হলো তারুণ্যের উৎসব

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ বার পঠিত
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যের উৎসব-২০২৫। বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনভর নানা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাস, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আঃ হান্নান মোল্যা, ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ সাইফুল আলম বকতিয়ার, ইস্রাফিল হোসেন, অর্চনা রাণী পাল, মোঃ রবিউল ইসলাম, শরীর চর্চা বিভাগের শিক্ষক আলহাজ্ব তাওহিদুল ইসলাম, শ্রীফলতলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ আঃ মান্নান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, জাতীয় নাগরিক কমিটির জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু হাসান ও মাজিদুল রহমান জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ সোলাইমান শেখ, ফাত্তাইন নাঈম, ফকির তারেক, সাব্বির রহমান, আজাদ নকিব, রিয়াদ হোসাইন, শারমিন আক্তার শোভা, মিম বিল্লাহ, মোঃ তায়েব নূর, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান, শেখ মাছুম বিল্লাহ, মল্লিক জামান প্রমুখ।
এদিন ক্রিকেট, ফুটবল, ভলিবল, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, যুব সমাবেশ, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন বেসরকারী সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্টল প্রদর্শন করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK