1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনন্দ মিছিল লক্ষ্মীপুরে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর জেলায় শহর ঘিরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির জেলা আহ্বায়ক আরমান হোসাইন, মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসাইন রিমন, আলমগীর হোসেন, পিংকি পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব নাজিমুদ্দিন জাদরান, জান্নাতুন নাইমা, জাতীয় নাগরিক কমিটির সদস্য আব্দুল হামিদ খান, রায়পুর উপজেলা প্রতিনিধি আব্দুল মোতাল্লেব, ওসমান গনী, রামগঞ্জ প্রতিনিধি ইসমাইল রাফি, রামগতি প্রতিনিধি আদনান মাহমুদ, কমলনগর প্রতিনিধি আকলাম হেসেন জিসান প্রমুখ।

 

 

মিছিল শেষে নতুন কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে ভরণ করে নেন ছাত্র-জনতা। জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বলেন, জুলাই-আগস্টে যারা মাঠে ছিলেন, তাদের দিয়ে এই কমিটি করা হয়েছে। সকলের সমন্বয়ে এটি একটি চমৎকার কমিটি হয়েছে। আগামীতে এই কমিটির মাধ্যমে ছাত্র-জনতা তাদের অধিকারের জন্য কাজ করেজাবর বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ছাত্র জনতা এ লক্ষ্মীপুর জেলাকে ঘুচাবে। এ লক্ষ্মীপুর বাসিকে ভালো কিছু উপহার দিবে। প্রসঙ্গত ১৬ ফেব্রুয়ারি রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।

 

 

কমিটিতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসাইনকে আহ্বায়ক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্য সচিব নির্বাচিত করে আগামী ৬ মাসের জন্য ২৩৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ, মুখপাত্র রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK