1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কমিটির বিপক্ষে মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিপক্ষে মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন কমিটির বিপক্ষে বৈষম্যবিরোধরী ছাত্র আন্দোলনকারী শহরের উত্তর তেমুহনী থেকে শহর প্রদক্ষিণ করে আবার উত্তর তেমুহনী গিয়ে শেষ করে। জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা কমিটি গঠন করা হয়। ২৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। তবে পরদিন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ জন পদত্যাগের ঘোষণা দিয়ে আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে। একই সঙ্গে মূল পদে জেলার বাইরের কাউকে না রেখে নতুন কমিটি ঘোষণার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন পদত্যাগকারীরা।

এসময় আবদুর রহিম আসাদ, তৌহিদুল ইসলাম, মেহেদী হাসান নিরব ও মেহেদী হাসান হাসিবসহ পদত্যাগকারীরা এতে অংশ নেয়। তাদের দাবি জানায়, কমিটির আহ্বায়ক আরমান নোয়াখালীর বাসিন্দা। তাকে প্রধান পদ থেকে সরিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করতে হবে। কোনো বহিরাগতকে প্রধান পদে রাখা যাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK