1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মী কারাগারে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সদর উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ, সাবেক পৌর প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলমসহ ৪৪ নেতাকর্মীকে আজ বুধবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে হাজির করে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এর কয়েকদিন আগে চার শিক্ষার্থী হত্যা মামলায় বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন- লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমেদ ফৌরদোস মানিক।

তিনি বলেন, চার শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এসব ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছে আসামীরা। আজকে আদালতে তাদের হাজিরার দিন ধার্য ছিল। পাশাপাশি তাদের জামিন আবেদন করা হয়। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

গুলিতে চার শিক্ষার্থী সাদ আল আফনান, কাউছার হোসেন বিজয়,সাব্বির হোসেন ও ওসমান গনি মারা যান। এ সময় ২’শ বেশি শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।

এসব ঘটনায় আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে আসামি করে একাধিক হত্যা মামলা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK