1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বৈশ্বিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ওয়ান ব্যাংকের ‘কার্বন ডিসক্লোজার রিপোর্ট’ প্রকাশ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের অন্যতম অগ্রগণ্য ব্যাংক হিসেবে ওয়ান ব্যাংক পি এল সি সম্প্রতি তাদের প্রথম ‘কার্বন ডিসক্লোজার রিপোর্ট’ পার্টনারশীপ ফর কার্বন একাউন্টিং ফিনান্সিয়ালস (PCAF ) নামক বৈশ্বিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
এই প্রতিবেদনটি  পি সি এ এফ (PCAF ) নির্দেশিকা অনুসরণ করে গত ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকের ৫৫% ঋণ স্থিতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, PCAF হল আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি বিশ্বব্যাপী অংশীদারিত্ব, যারা তাদের ঋণ এবং বিনিয়োগের সাথে সম্পর্কিত গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন মূল্যায়ন এবং প্রকাশের জন্য একটি সুসংগত পদ্ধতি বিকাশ এবং বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে।
২০২৪ সালে ওয়ান ব্যাংক  পি এল সি আনুষ্ঠানিকভাবে PCAF-এ যোগদান করে এবং পরবর্তী ৩ বছরের মধ্যে অর্থায়িত ঋণের কার্বন নিঃস্বরণ  গণনা এবং প্রকাশ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়। PCAF-এর সাথে প্রতিশ্রুতি পূরণ করতে এবং ২০৫০ সালের মধ্যে অর্থায়িত ঋণ পোর্টফোলিও নেট-শূন্যে পৌঁছানোর জন্য, ওয়ান ব্যাংক Scope 3  ঋণ পোর্টফোলিওর জন্য এই কার্বন ইনভেন্টরি পরিচালনা করেছে।
এই প্রকাশের মাধ্যমে ওয়ান ব্যাংক পি এল সি প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু সম্পর্কিত ঝুঁকি ব্যবস্থাপনা এবং সুযোগগুলি বাস্তবায়িত করতে সক্ষম হতে পারে। ব্যাংক তার ব্যবসায়িক কৌশলের মূল অংশে সামাজিক এবং পরিবেশগত দায়িত্বের প্রতি বিশেষ নজর দিচ্ছে। ওবিপিএলসি সর্বদা শুধু মাত্র দৈনন্দিন কার্যক্রমে নয় বরং পরিবেশবান্ধব পণ্যের অর্থায়নের ক্ষেত্রে তাদের ঋণদান পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ মান তৈরিতে সচেষ্ট।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK