1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর পরকালে মুক্তি লাভের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের পশ্চিম পাশে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনটির উদ্যোক্তা ছিল জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন সবুজ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর জেলার শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। এ সময়, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথি আফজাল হোসেন সবুজ বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। আজকের এই আয়োজন আমাদের সেই মুক্তিযুদ্ধের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।” এ কে এম মাহমুদ রিয়াজ বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান কখনও ভুলে গেলে চলবে না। এই আয়োজন সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি সুযোগ।” মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে খাবার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK