1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে কৃষকবন্ধন ও গ্রাম আলোচনা অনুষ্ঠিত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পঠিত
নেত্রকোনায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে বিভিন্ন দাবিতে কৃষকবান্ধন ও গ্রাম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যত জীবনের জন্য জলাভূমি ,জলাভূমি প্রকৃতির কিডনি, জলাভূমি জলজ খাদ্য ও প্রাকৃতিক মাছের অভয়ারণ্য,বন্যপ্রাণীর খাদ্যের যোগানদাতা, বাস্তুতন্ত্র, স্থানীয় ও আঞ্চলিক তাপমাত্রা,বৃষ্টিপাত,মিঠাপানির আধার,ভূগর্ভস্থ পানির পুনর্ভরাট,কার্বন আধার,জলবায়ু অভিঘাত প্রশমন,অভিযোজন, জীবিকার উৎস, অর্থনৈথিক অবদান,পরিবেশ সুরক্ষাসহ মানুষের জীবনের সার্বিক ব্যবস্থাপনায় জলাভূমি প্রহরীর মতো কাজ করে। প্রতিবছরের ন্যায় নেত্রকোনায় এবছরও বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে ২ ফেব্রুয়ারি। এ বছরের প্রতিপাদ্য: ভবিষ্যত জীবনের জন্য জলাভূমি রক্ষা করি’। নেত্রকোনা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,সবুজ সংহতি, সেভ দ্যা এনিমেলস অব সুসং এর আয়োজনে ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় নেত্রকোনার অন্যতম বড় জলাভূমি “বিল গোবিন্দ চাতলের” মাঝে কৃষক কৃষানি,ভবিষ্যত প্রজন্ম, শিক্ষার্থীদের সাথে বিশ^ জলাভূমি দিবস পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন  গ্রামের প্রবীণ কৃষক মো. আব্দুল হামিদ। আলোচনা করেন নেত্রকোনা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও আবু আব্বাস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার,সবুজ সংহতির সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক মির্জা হৃদয় সাগর, সেভ দ্যা এনিমেলস অব সুসং এর সভাপতি আরেফিন আহমেদ রাসেল, বাংলাদেশ সংবাদ সংস্থার তানভীর হায়াৎ খান, বৃক্ষপ্রেমিক আব্দুল হামিদ কবিরাজ , বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান ও বিল গোবিন্দ চাতল পাড়ের কৃষক কৃষানি ও যুবরা।নেত্রকোনা চল্লিশা ইউনিয়নের ছোট কাইলাটি, সনুরা,কাইলাটি,বড়কাইলাটি, দড়িজাগি, বিশিউড়া, শ্রীধরপুর, বামনমুহা, রাজেন্দ্রপুর, হোসেনপুরসহ ১৩ টি গ্রাম বিলের পাশে উপস্থিত। কৃষক কৃষানিরা বলেন যে, বিলের মাছ,জলজ খাবার,জলজ প্রাণি,কৃষি সেচের জন্য আমরা বিলের উপর নির্ভরশীল ছিলাম। সেচের পানির চাহিদা মিঠাতো এই বিল। অনেক মানুষ এই বিলের উপর নির্ভরশীল। সারা বছরই পানি থাকে বিলের মাঝে। সারা বছরই মাছ ধরে খায় ও বিক্রি করতে অনেক পরিবার। তারা জানান যে এই বিলে  প্রায় ৩০ প্রজাতির মাছ পাওয়া যেত।
বর্তমানে বিলটি ভরাট হয়ে উচু হয়ে গেছে। সেচ দিয়ে মাছ ধরে, বিষ কীট নাশকের ব্যবহারের ফলে মাছের প্রজনন কমে গেছে। বিলের কিছু অংশ লীজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তাই পরিবেশ আগের মতো নেই। এই বিলে পাখি ছিলো, উদ, মেছো বিড়াল, গুইশাপ, ব্যাঙ, পানকুড়িসহ অনেক প্রাণি আজ আর দেখা যায় না। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য বিল গোবিন্দ চাতলকে খনন করা ও দখল মুক্ত করা প্রয়োজন। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী-নালা-বিল-হাওর-পুকুরের মতো বহু জলাভূমি এ নেত্রকোনা অঞ্চলকে ঘিরে রেখেছে।  বাংলাদেশের প্রাণ এই জলাভূমি। জলাভূমি রক্ষা করে আমরা বাঁচি। বাংলাদেশকে  বাঁচাই।  প্রাকৃতিক জৈববৈচিত্র্য সংরক্ষণে জলাভূমির গুরুত্ব চর্চিত হওয়া উচিত।পরিবেশের স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং খাদ্যশৃঙ্খল রক্ষার তাগিদে জলাভূমি সংরক্ষণে জোর দেওয়া মানবিক কর্তব্য।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK