1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিয়ে আপনার, খরচ আমাদের: প্রথম পর্যায়ে এক ডজন কাপলের বিয়ে

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পঠিত
চট্টগ্রাম: ‘বিয়ে আপনার, খরচ আমাদের’ স্লোগানে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ‘প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ বিবাহ’ শিরোনামের প্রথম পর্যায়ের অনুষ্ঠান আজ ১৮ জানুয়ারি (শনিবার)। এ বিয়ে হবে এক ডজন নব দম্পতির।
আয়োজক আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, দেশের সব জেলাসহ ভারত, ইউএইএ, সৌদি আরব, ইউকে মিলে বিভিন্ন দেশ থেকে মিলে মোট আবেদনকারী ছিলেন ৫৯৫টি দম্পতি। যারা সবাই যৌতুক না নেয়া ও মোহরানা আদায় করার বিষয়ে দৃঢ় সম্মতি জানিয়েছেন।
আজ শনিবার (১৮ জানুয়ারি) প্রথম পর্যায়ের বিয়ের অনুষ্ঠান হবে। এরপর বাকী আরো ২৪ জন বর-কনের বিয়ে সম্পন্ন হবে ২য় পর্যায়ে।দেশের আরেকটা বিভাগে, এই জানুয়ারিতেই।
তিনি বলেন, ‘যৌতুককে না বলুন’, এটা আমরা পরিবর্তন করেছি। নতুন স্লোগান তুলি,‘যৌতুককে ঘৃণা করি’। অসহনীয়, লোক দেখানো মোহরানা বিষয়ে আওয়াজ তুলুন। সহজলভ্যে মোহরানা আদায় করি। এই আন্দোলন ছড়িয়ে পড়ুক, দেশের প্রতিটা বিভাগে, জেলায়, প্রত্যন্ত অঞ্চলে।
সম্পূর্ণ বিনা খরচে বিয়ের আয়োজন: বর-কনের জন্য বিয়ের পোশাক থেকে শুরু করে বিয়ের আনুষাঙ্গিক সব কিছু দেওয়া হবে বিনামূল্যে। বিয়ের আয়োজনে বর-কনের পক্ষ থেকে ১০০ জন অতিথি খাওয়ানোর পাশাপাশি দেওয়া হবে কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজও। শর্ত শুধু বিয়েটি যৌতুকবিহীন ও নির্ধারিত দেনমোহর নগদ পরিশোধ করতে হবে। সুন্নাহ অনুযায়ী অভিনব এই বিয়ের আয়োজন করেছে চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
রয়েছে ৭টি সুবিধা:
১. বিয়ের রেজিস্ট্রেশন ফি দিতে হয়নি বরকনে বা তার পরিবারকে
২. বর কনের পোশাক দেবে সংস্থাটি
৩. কনের সাজ, প্রসাধনী ও গয়নার ব্যবস্থাও হবে
৪. প্রতি বিয়েতে ১০০ জন অতিথির আপ্যায়নের ব্যবস্থাও থাকবে
৫. কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে সংস্থাটি
৬. বিবাহ পরবর্তী আকর্ষণ হিসেবে আছে কক্সবাজারে হানিমুনের সুযোগ
৭. বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে আছে ফ্রি কাউন্সিলিং সেবার ব্যবস্থা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK