1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিদেশি পিস্তলসহ যুবক আটক

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ধাওয়া করে দেশীয় অস্ত্র ও দুটি বিদেশি পিস্তলসহ মো. সোহেল নামে এক যুবককে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

গতকাল সোমবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের তালতলা এলাকা থেকে অস্ত্রসহ সোহেলকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিকশাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি-ধামকি দেয়। এসময় তারা তারেককে গুলি করার ভয়ও দেখায়। একপর্যায়ে তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে সোহেল ধরা পড়ে। তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি বিদেশি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রসহ যুবককে আটক করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছ জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার ও কিভাবে ওই যুবকের কাছে আসছে তা জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK