1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ করেছে সেই পরিবার।
বুধবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিজিবি সদস্যের পরিবার। এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন, শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিতে চাকুরি করছেন। তার বাবা মেরাজুল ইসলাম মাস্টার স্কুলশিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে এছারও তিনি একজন পল্লী চিকিৎসক হিসেবে ব্যাপক সুনাম রয়েছে এলাকায়। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র।
চাটাইডুবি গ্রামের  মেম্বার মোঃ মুনিরুল ইসলাম  জানান বিজিবি সদস্য মোঃ শহিদু ইসলাম সুমন একজন ভাল ছেলে। ২০০৬ সাল থেকে
সে বিজিবিতে চাকরি রত অবস্থায় আছে, তাকে কখনো কোন অনোইতিক কাজে দেখিনি এবং তার বাবাও একজন ভালো মানুষ এলাকাই তার সুনাম রয়েছে। চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান এভাবে সুমন ও তার পরিবারের অপপ্রচার চালাচ্ছে এইটা ঠিকনা।
তারা আরও বলেন, ৪-৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরে কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার করছে। এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা আলহাজ্ব মো. মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত মিজানুর রহমান এর সাথে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে,  মিজানুর রহমান ফোন রিসিভ করেননি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK