1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে মোহনগঞ্জে বেসরকারি বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র  দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  বিজয় দিবস  উপলক্ষে পৌরশহরের আল-মবিন রোডে অবস্থিত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপী বিনামূল্যে  এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মারুফ উল আলম তালুকদার, ডা. তাসনিয়া খানম, আশার রিজওনাল ম্যানেজার আবু তাহের, সাংবাদিক এম এস দোহা, কামরুল ইসলাম রতন, শিক্ষক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আশা মোহনগঞ্জ  সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. আরিফুজ্জামান খান জানান, আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র পুরোপুরি অলাভজনক। মানুষকে সেবা দেওয়ার জন্যই আশা এই উদ্যোগ গ্রহণ করেছে। এখানে উন্নতমানের যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্টরা রয়েছেন। এই স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট ও পরীক্ষা নিরীক্ষাসহ সবকিছুই নামমাত্র মূল্যে করা হয়।
তিনি আরও জানান, জাতীয় বিভিন্ন দিবসে বরাবরই আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এবার বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এছাড়া এখানে প্রতিদিন নামমাত্র মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK