1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিচার প্রক্রিয়ার মাধ্যমে আ’লীগকে নিষিদ্ধ করতে হবে : এ্যানি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কারণ একটি দলকে ধরে নিষিদ্ধ করা সম্ভব নয়।

আজ শুক্রবার সদর উপজেলার মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মান্দারি ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৬-১৭ বছর স্বৈরাচারী হাসিনা তার পরিবারসহ গুম-খুন ও লুটপাট করেছে। এগুলোর বিচারিক কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগ এমনিতেই নিষিদ্ধ হয়ে যাবে। বিচার দৃশ্যমান হলে দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে। তাদের এমপি, মন্ত্রী, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা যে সকল অপকর্মের সঙ্গে জড়িত এগুলোরও বিচারিক প্রক্রিয়ার শুরু হওয়া দরকার ছিল।

ইফতার মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর জজকোর্ট (পি.পি) আহম্মদ ফেরদাউস মানিক, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK