1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিগত সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে -মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

বিগত আওয়ামীলীগ সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেশ থেকে ইসলাম শূণ্য করতে অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক। তিনি শনিবার দুপুরে নোয়াখালী চাটখিল উপজেলার শ্রীনগরস্থ ইউনুছ-হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাদ্রাসা শিক্ষা বিস্তারে আন্তরিক ছিলেন তাই তিনি একত্রে সারা দেশে কয়েক হাজার ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অথচ আওয়ামী সরকার সেসব ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুলগুলোকে রাজস্ব করেছে।
তিনি আরো বলেন, বিগত সময়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো এবং বিসিএসসহ অন্যান্য সরকারি চাকুরীর ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্যেহীন বাংলাদেশে মাদ্রাসা ছাত্ররা যেন সগৌরবে তাদের পরিচয় দিতে পারে এবং বিসিএসসহ সকল সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও আরবী বিশ্ববিদ্যালয় কাজ করছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুহেব্বুল্লাহ মীরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল আউয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া। আরো বক্তব্য রাখেন ইউনুছ-হালিমা ফাউন্ডেশানের উপদেষ্টা ডা. শামছুর রহমান শুভ, মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম, মাদ্রাসা কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান মামুন প্রমূখ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK