1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএফডিসি ঘাটে ফিশিং বোডে অভিজান: ৪ হাজার কেজি জাটকা উদ্ধার

জাফর সাদেক, স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ব্রীজঘাট এরিয়ায়, বিএফডিসি ঘাটে অভিযান চালিয়ে ফিশিং বোট থেকে ৪হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাতে কর্ণফুলীর বিএফডিসি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এমবি মিরা-২ নামের একটি ফিশিং বোট থেকে এসব জাটকা জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলীর বিএফডিসি এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ফিশিং বোডে তল্লাশি চালানো হয়। পরে বোডে থাকা প্রায় ৪হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।
পরে জব্দ করা জাটকা আনোয়ারা, কর্ণফুলী বাঁশখালীসহ নগরীর ৩৮টি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এভাবে নিয়মিত অভিযানে দেশের জাতীয় মাছ ইলিশ রক্ষা ও অবৈধভাবে জাটকা ধরা কমে আসবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK