1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএনপি’র নাম বিক্রি করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না- মামুনুর রশীদ মামুন

নোয়াখালী  প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

বিএনপি’র নাম বিক্রি করে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন। তিনি বৃহস্পতিবার  বিকালে নোয়াখালী চাটখিল উপজেলার ০৮ নং নোয়াখলা ইউনিয়ন  বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

নোয়াখলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিলদার আহম্মদ দিদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা  দিদার খলিফা ও এ.এইচ সৌরভের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাটখিলের কৃতি সন্তান ঢাকা তেজগাঁও ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন, প্রধান বক্তা ছিলেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল, আরো বক্তব্য রাখেন চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুর নবী, পৌরসভা বিএনপির সদস্য বেলায়েত হোসেন বেলাল, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, চাটখিল উপজেলা যুবদলের  যুগ্ম-আহবায়ক ফরিদ আল রশিদ, শাহ পরান  ছাত্রদল নেতা আরিফ, রাকিব, আজাদ ও অশ্রুসহ আরো অনেকই । এ সময় উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপি’র নাম বিক্রি করে কেউ সন্ত্রাস, চাদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। তাই ৩১ দফা বাস্তবায়নে আগামীতে বিএনপিকে ক্ষমতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK