1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা, ফটিকছড়িতে গ্রেপ্তার ১

জাফর সাদেক, (চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ফটিকছড়ি থানার পৌরসভা এলাকায় বাসা ভাড়া নিয়ে গাঁজা কেনাবেচার অভিযোগে মো. রুহুল আমিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ওই বাসা থেকে উদ্ধার করা হয় ৩২ কেজি গাঁজা।
গ্রেপ্তার রুহুল আমিন ফরিদপুর আলফাডাঙ্গা থানার জয়দেবপুর এলাকার নজরুল মোল্যার ছেলে। র‌্যাব-৭ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক ব্যবসায়ী রহুল আমিন ফটিকছড়ি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাসায় মাদকের কারবার করতো।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসায় কৌশলে রক্ষিত রাখা সাদা কসটেপ দ্বারা মোড়ানো বস্তায় ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব-৭ আরও জানান, রহুল আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ওই বাসা গোডাউন হিসেবে ব্যবহার করত। পরে তা চট্টগ্রাম নগর এবং জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK